শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক / ২৮৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রোববার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আজহার মিয়া (৪৫)। তিনি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলীর ছেলে। আজহার পেশায় মালবাহী নৌকার মাঝি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লাবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত কয়েক দিন আগে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে শনিবার দিবাগত রাত ২টার দিকে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আজহার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »