বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নরসিংদীতে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৮:০২ অপরাহ্ন

চাল, ডাল, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন এবং খুন-সন্ত্রাসের প্রতিবাদে নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার ১ মার্চ নরসিংদী প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়ের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচীতে নারী-পুরুষ-শিশুসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। সংগঠনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, বীর মুক্তিযোদ্ধা মো: লস্কর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রীতিরঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, সুভাষ দত্ত, ঐক্য ন্যাপ নেতা কালিপদ দাস, ডা. বিজয় বনিক, খগেন্দ্র চন্দ্র রায়, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা চিত্ত রঞ্জন সাহা, মালিক লাল সুত্রধর, সুভাষ সাহা, আশুতোষ দাস, কামাল হোসেন, নাজমুল কবীর প্রমুখ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »