বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নাটোরে মাছের পেটে মিলল স্বর্ণের চেইন

নিজস্ব প্রতিবেদক / ৩৭৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭:১২ অপরাহ্ন

সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার। নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা তিনি। বাড়ির চাহিদা মেটাতে বিয়াসবাজার থেকে কেনেন দুটি রুই মাছ। ওজন ছিল তিন কেজি। বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছের পেট থেকে পাওয়া গেছে সোনার চেইন।

চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। সোমবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।

সুশান্ত সরকার ঢাকা পোস্টকে বলেন, সোমবার সকাল ৮টার দিকে ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য প্রস্তুত করার সময় ওই চেইন পাওয়া যায়। ওই চেইনটি ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।

সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর ছেলের বউ বেলা ১১টার দিকে আঁশ তুলে পিস করে। পরে পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পায়।

সূত্র: ঢাকাপোস্ট


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »