মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

নারকেল গাছের মাথায় প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক / ৫১৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১:৩২ অপরাহ্ন

যশোরের চৌগাছায় নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরশেদ আলী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের আইজুল ইসলামের নারকেল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরশাদ আলী গয়ড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার শিমুল হোসেন জানান, আরশেদ আলী নারকেল গাছ পরিষ্কারের শ্রমিক হিসেবে কাজ করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গদাধরপুর গ্রামের আইজুল ইসলামের একটি নারিকেল গাছ পরিষ্কার করছিলেন।

এ সময় গাছের একটি ডাল কাটা সম্পূর্ণ হওয়ার আগেই গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের উপর পড়লে তিনি বিদ্যুতায়িত হন। প্রায় ২০ ফুট উঁচু গাছের মাথায় তার লাশ ঝুলছিল। পরে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ চলাচল বন্ধ করে তার লাশ উদ্ধার করা হয়।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »