বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক / ৩৬৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৬:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে জাহিন নিটওয়্যার নামের ওই কারখানায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে বন্দর, সোনারগাঁ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জাহিন নিটওয্যারের মালিক এম জামালউদ্দিন যুগান্তরকে জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। বিকাল সাড়ে ৫টা থেকে আগুনের ভয়াবহতা আরও বাড়ছে। তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়্যার কারখানায় আগুন লাগার খবর পান তারা। কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »