বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নিজ বাসা থেকে বাবা- মেয়ের মরা দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ২:৪১ অপরাহ্ন

নোয়াখালী জেলা শহরে নিজ বাসা থেকে বাবা ও মেয়ের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ,
গতকাল বুধবার রাতে নোয়াখালীর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের উকিল পাড়ার একটি বহু তল বাসা থেকে দুজনের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হসপিটাল এর মর্গে পাঠানো হয় ।
মৃতরা হলেন নোয়াখালী পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশচন্দ্র দে (৫০)ও তার মেয়ে তিশা দে(১৯)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নরেশ চন্দ্র মেয়ে তিশা ফেনী জেলার এলএলবিতে পড়াশোনা করছিলেন, সেখানে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তিশার বাবা-মা বিষয়টি জানার পর মঙ্গলবার তাকে ফেনী থেকে নোয়াখালীতে তাদের বাসায় নিয়ে আসেন মঙ্গলবার রাতে এ নিয়ে মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করেন বাবা।
এরপর বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিজ কক্ষে নরেশচন্দ্র দের মরা দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা, নরেশ নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতেন তার ডাইলেসিসের ফিস্টুলার স্থান থেকে রক্ত বের হয়ে পড়ে থাকতে দেখা যায় এ ঘটনার কিছুক্ষণ পর আলাদা একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার অবস্থায় তিশার ঝুলন্ত মরা দেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাহীন বিল্লা বলেন,ভোর রাতে দিকে স্টক করে নরেশ চন্দ্র দে মারা যান ধারণা করা হচ্ছে বাবার মৃত্যুর আধাঘন্টা পর মেয়ে আত্মহত্যা করেছেন দুটি মরা দেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হসপিটাল এর মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে অধিকতর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »