বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক / ৫৫৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৭:৩৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় স্বামীর নির্যাতনে স্ত্রী নাজমা খাতুন মারা গেছেন। চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন (৩২) ওই গ্রামের শিপন আলীর স্ত্রী।

স্বামীর নির্যাতনের শিকার হয়ে মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান। বুধবার দুপুরে অভিযুক্ত স্বামী শিপন আলীকে আটক করেছে পুলিশ। নাজমার শ্বশুর পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের জেরার মুখে নির্যাতনের কথা স্বীকার করেন তারা। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

প্রতিবেশীরা জানান, খুঁটিনাটি বিষয় নিয়ে শিপন আলী তার স্ত্রী নাজমাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। গত কয়েক দিন আগে নাজমাকে বেধড়ক মারপিট করে শিপন। সমস্ত শরীর তার ফুলে যায়। শেষমেশ অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত ১০টার দিকে নাজমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে নাজমা খাতুনের স্বামীর বাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে মরদেহ বাড়িতে নেওয়ার চেষ্টা করে। মৃত নাজমা খাতুনের শরীরে নির্যাতনের আলামত দেখতে পেয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানায়। পরে পুলিশের জেরার মুখে মারধরের কথা স্বীকার করে স্বামী ও তার পরিবারের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, স্বামী শিপন আলীর নির্যাতনে স্ত্রী নাজমা খাতুনের মৃত্যু হয়েছে। বিষয়টি তারা প্রথমে অস্বীকার করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করে নাজমার শ্বশুরবাড়ির লোকজন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী শিপন আলীকে আটক করা হয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »