বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পদ্মায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬০৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১০:০১ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দুই কলেজ শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ ছেলে। এবং সামিরুল ইসলাম সম্রাট একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও একই এলাকার কুমির উদ্দিনের ছেলে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রবীর কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিক্ষার্থী পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয় দুপুরে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের স্বজনরা মরদেহ দুটি উদ্ধার করে বাড়ির পথে রওনা হয়েছেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুরে ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধুরা মিলে পদ্মার চরে ফুটবল খেলছিল। এ সময় ফুটবল পদ্মা নদীতে পড়লে ইউসুফ ও সম্রাট নদীতে নেমে ফুটবল তুলতে নদীতে নামেন। এ সময় তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে গেলে নিখোঁজ হন তারা। এদিকে এমন মৃত্যুর খবরে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »