বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যায় আরও দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৪:৩৩ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এবং পার্শবর্তী গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে- তুহিন ও হারুন অর রশীদ। তুহিনকে লালবাগ এবং হারুনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে সাহিনুদ্দিন হত্যার ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বর্তমানে কারাগারে আছেন ১৩ জন। তাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

গত ১৬ মে পল্লবীতে ছেলের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শাহিনুদ্দিন পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা।

শাহিন উদ্দিনের মাশরাফি নামে ৭ বছরের এক ছেলে রয়েছে। ঘটনার সময় সে তার বাবার সঙ্গে ছিল।

শাহিনের পরিবারের কয়েক সদস্য জানান, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরেই সুমন বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগেও সুমন বাহিনী শাহিনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ওই সময় পল্লবী থানায় মামলাও হয়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »