মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পারিবারিক কলহে শাহজাদপুরে কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল দক্ষিণপাদা গ্রামে বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সাখাওয়াত হোসেন বন্দি (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ নিহত কৃষকের দুই ছেলে রুবেল (২২) ও রাকিবকে (১৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে।

সাখাওয়াত হোসেন বন্দির বোন হোসনে আরা খাতুন ও সাদিয়া খাতুন জানান, এদিন দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে ছেলে রুবেলের বউ আলপনা খাতুনের সঙ্গে শাশুড়ি রেবা খাতুনের ঝগড়া শুরু হয়।

খবর পেয়ে একই গ্রামের বাসিন্দা আলপনার বাবা আলতাব হোসেন (৫৫), মা শিফু খাতুন, ভাই সাগর (১৮) ছুটে এসে রেবা খাতুনকে মারধর করতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে সাখাওয়াত হোসেন এগিয়ে গেলে রুবেল, তার শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও স্ত্রী মিলে কাঠের পিড়ি দিয়ে তার মাথায় ও বুকে এলোপাথাড়ি আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেবা থাতুন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, এ হত্যার সঙ্গে রুবেলের শ্বশুরবাড়ির লোকজন জড়িত।ঘটনার সময় সেখানে রুবেলও উপস্থিত ছিল। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রুবেল ও রাকিবকে থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত সাখাওয়াত হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »