শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পার্কের ভেতরের পূর্ব দিকেই মিল্লো যুবকের লাশ ।

নিজস্ব প্রতিবেদক / ৪৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন

কুষ্টিয়া শহরের মিলপাড়ায় গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকো পার্ক থেকে সবুজ মণ্ডল (২২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ক্ষতবিক্ষত লাশ টি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে লাশ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত সবুজ মন্ডল শহরের পূর্বমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি তিলের খাজা কারখানা শ্রমিক ছিলেন ।

নিহতের বাবা হায়দার আলী জানান, সবুজ স্থানীয় একটি তিলের খাজা কারখানায় কাজ করে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কারখানায় কাজে যাওয়ার পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে রাত এক ঘটিকার দিকে কারখানা থেকে অজ্ঞাত একজন সবুজকে ডেকে নিয়ে গেছে এমনটাই জানিয়েছেন কারখানাটির অন্য আন্য শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার একটি মেয়ের সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যা সংঘটিত হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম বলেন,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রেম বা পরকীয়া সম্পর্কের জেরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছি। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »