শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পালানোর সময় গভীর জঙ্গল থেকে ২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে প্রায় দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের ছেলে মো. রফিক (২৭)।

পলাতক রোহিঙ্গা দালালরা- ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের বি ১৫-১৬ নম্বর কক্ষের আবু ফয়েজের ছেলে সাদ্দাম হোসেন (৩০), একই ক্লাস্টারের জি-১২ নম্বর কক্ষের নূর মোহাম্মদের ছেলে শুক্কুর (৩২), ৫৩ নম্বর ক্লাস্টারের এইচ-৩ নম্বর কক্ষের আবদুল করিমের ছেলে নূর হোসেন (২২) ও ৬১ নম্বর ক্লাস্টারের এম-১৩ নম্বর কক্ষের নূর মেহেরের ছেলে আয়াত উল্লাসহ (২৫) অজ্ঞাতনামা ৮-৯ জন।

এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারা মামলা (নম্বর-২) দায়ের করা হয়েছে। ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »