বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাই-বোনের

নিজস্ব প্রতিবেদক / ৫০৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১০:১২ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, স্থানীয় সৈয়দ আলমের পাঁচ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর।

মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

এর আগে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »