বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পিকআপভ্যানচাপায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন

বরগুনায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপভ্যানচাপায় মা ও ছেলের নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০) বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী ও তার ছেলে মো. রাকিব (১৬)।

স্থানীয়রা জানান সোমবার সকালে নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে নিয়ে পায়ে হেঁটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সসংলগ্ন এলাকায় ভাই কুদ্দুস পহলানের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে একটি ট্রাক এবং পিকআপভ্যান ওভারটেক করে।

এতে সড়কে পিকআপভ্যানটি (চট্টমেট্রো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর পিকআপভ্যানচালক ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পিকআপভ্যানটি জব্দ এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নেয়া হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ট্রাককে ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলেকে চাপা দেয় পিকআপ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »