বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৬ অপরাহ্ন

লালমনিরহাট জেলার কালীগঞ্জে মৎস্য খামারে পুকুরের পানিতে গোসল করতে নেমে সিয়াম (১৪) ও মাহিম (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার তুষভাণ্ডার সুন্দ্রাহবি এলাকার একটি মৎস্য প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম তুষভাণ্ডার সুন্দ্রাহবি এলাকার শরিফুজ্জামান মিঠুর ছেলে ও মাহিম একই এলাকার মুজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

শনিবার দুপুরে ওই মৎস্য প্রকল্পের পুকুরে সিয়াম ও মাহিমসহ ৪ শিশু গোসল করতে নামে। এ সময় হঠাৎ তারা পানিতে ডুবে যায়। এতে অপর দুই শিশু পানি থেকে উঠে এলেও সিয়াম ও মাহিম ওই পুকুরের বালু তোলা গর্তে ডুবে যায়।

স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিয়াম ও মাহিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো.সাজ্জাদ হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয় কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »