বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

পুকুরে ভেসে উঠল বাবা-মা ও মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৯:৫৯ পূর্বাহ্ন

খুলনার কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের কামালিয়া গ্রামের পুকুর থেকে ওই তিনজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— একই এলাকার হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং মেয়ে টুনি।

জানা যায়, স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ওই তিনজনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহসহ তার স্ত্রী এবং মেয়ের লাশ পাওয়া গেছে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »