শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

পুত্র সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ১১:২২ অপরাহ্ন

বরগুনার পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এই সন্তানের জন্ম হলেও সন্তানের পিতৃ পরিচয় মেলেনি।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, মা-ছেলেকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, সুস্থ আ‌ছেন দুজ‌নেই।

ফুটফুটে নবজাতকটি পৃথিবীর আলোর মুখ দেখেছে মঙ্গলবার মধ্যরাতে। আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লের শিশু ওয়ার্ডে। কিন্তু তার পাশে স্বজন বলতে কেউ নেই।

মা মান‌সিক ভারসাম্যহীন উজালা রানী পান্ডে হাসপাতালেরই ৫ম তলায় হাত-পা বাঁধা অবস্থায় চি‌কিৎসাধীন রয়েছেন। কারণ সে মানসিক প্রতিবন্ধী।

পাথরঘাটার উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, মানসিক প্রতিবন্ধী উজলা রানী পা‌ন্ডে মঙ্গলবার প্রচন্ড প্রসব বেদনায় কাতরাতে দেখে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে আসেন।

ফুটফুটে নবজাতকের মুখ দেখে হাসপাতালের অন্যরা খুশি, তবে একজন মানসিক প্রতিবন্ধীকে গর্ভবতী করায় ধিক্কার জানিয়েছেন অনেকেই।

ব‌রিশাল শেরেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম ব‌লেন, মা ও ছেলে ২ জনেই ভালো আছে। সুস্থ্য হওয়ার পর আবাসনের জন্য তাদের সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে।

এদিকে হাসপাতালে প্রায়ই শিশু চুরির ঘটনা ঘটে। তাই নিরাপত্তা জোরদারের দাবী জানিয়ে আপাতত রেড ক্রিসেন্টের সদস্যরাই দেখভাল করছে নবজাতককে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »