মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

প্যারিসের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩২৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৬:০২ অপরাহ্ন

স্কটল্যান্ডের গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

প্রেস সচিব জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন। জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বাসস্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: বাসস


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »