মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

আচরণবিধি ভঙ্গ করে এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সোহাগ খান (৪০) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে।

জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে।

এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সোহাগকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়। তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করে। পরে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে এ দণ্ড প্রদান করা হয়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »