মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক / ৪৮৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৬:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিটন নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টায় ফতুল্লা খান সাহেব ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন (২৭) স্টেডিয়ামের কাছে সুপার স্টার বাল্ব কারখানায় শনিবার সকালে যোগদান করে ৬তলায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছেন। কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে রাত সোয়া ১০টায় স্টেডিয়ামের সামনের সড়কে ৫/৬ জন যুবক লিটনকে ছুরিকাঘাত করে কাঠেরপুলের দিকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে মোহন নামে এক রাজমিস্ত্রী লিটনের পরিচয় নিশ্চিত করে বলেন, লিটন হবিগঞ্জ জেলার আজমীরি থানার পাহাড়পুর গ্রামের গৌরমনির ছেলে।

তিনি আরও বলেন, লিটনের গ্রামের বাড়ি ও তার বাড়ি পাশাপাশি। সকালে লিটনের সঙ্গে তার দেখা হয় এবং আজই কাজে যোগদান করেছে বলে মোহনকে লিটন জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »