বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বইছে হিমেল বাতাস, দিনাজপুরে তাপমাত্রা ১১

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকালে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকালের পর থেকে আবারও কমছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৪-৫ কিলোমিটার; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১৩ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »