বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বগুড়ায় বাসের ধাক্কায় সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ন

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩৩) নামে এক সেনাসদস্য মারা গেছেন।

শনিবার রাতে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনায় তার ছেলে রেদওয়ান হোসেন (৭) আহত হয়েছে। তিনি বাইসাইকেলে ছেলেকে নিয়ে মহাসড়কের এপার থেকে ওপারে যাচ্ছিলেন। বাসচালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

নিহত শামীম হোসেন মাঝিড়া সেনানিবাসে সেনা গোয়েন্দা সংস্থা এফআইইউতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তিনি বাইসাইকেলে ছেলেকে নিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নওগাঁ ছেড়ে আসা চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৫৬৩) চালক বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে সৈনিক শামীম ও ছেলে রেদওয়ান আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রাত ১০টার দিকে শামীম মারা যান।

দুর্ঘটনার পর পরই সেনাসদস্যরা বাসটি জব্দ এবং এর চালক আজাদ মোস্তফা ও সুপারভাইজার আমিনুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »