বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বরইয়ের লোভ দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ১১:২৪ অপরাহ্ন

নিয়ামতপুরে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির (৭) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাদশা ইসলাম (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার ওই শিক্ষার্থীর মা থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে থানায় আনে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার বিকালে ধাওল গ্রামের উজ্জ্বলের ছেলে বাদশা ওই শিশুকে বরই খাওয়ানোর নাম করে প্রতিবেশী মেহেরজানের বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে বারান্দায় জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে সমস্ত ঘটনা খুলে বলে মাকে। বুধবার শিশুটির মা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার ওই শিশুর মা বলেন, ওই যুবক তাকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। মেয়ের অসুস্থতায় লোকজনের সহায়তায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে রাজশাহীর ওসিসিতে রয়েছে এবং ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »