বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বহলবাড়ীয়া, রেলওয়ের খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৯:৪২ অপরাহ্ন

মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড খাঁড়ারা পশ্চিমপাড়া গ্রামে রেলওয়ের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে ,গতকাল ২৩ মার্চ বেলা সাড়ে ১১ টাই রেলওয়ের খাস জমিতে শ্যালো মেশিন বসানো কে কেন্দ্র করে সংঘর্ষ হয়, । সংঘর্ষে দুই পক্ষের ৭ জন আহত হয়েছে।

দখলে থাকা পক্ষের হিমেল বলেন, আজ ৩৫ বছর যাবত আমার বাপ দাদারা রেলের কাছ থেকে লিজ নিয়ে এসে খাজনা পরিশোধ করে যাচ্ছে, হঠাৎ করে এক-দেড় বছর আগে থেকে রতন দাবি করে এই জমি আমার আমি রেলওয়ে থেকে লিজ নিয়ে এসেছি, সে ধানিজমি কে জলমহল উল্লেখ করে একটি কাগজ করে নিয়ে এসেছে,আমাদেরও ধানি জমির কাগজ আছে, আজ আমাদের দখলে থাকা জমির, শ্যালো মেশিন তুলে ফেলে দিতে যাই রতনের মামারা, আমরা তাদের জিজ্ঞাসা করাতে তারা আমাদের উপর হামলা চালায়, এতে আমি সহ আমার দুই চাচা গুরুতর আহত হয়েছে,

২ বছর আগে লিজ নিয়ে আসা রতন বলেন, আমি সকালে আমার মামাদের কে লিজ নিয়ে আসা জমিতে শ্যালো মেশিন বসাতে বলে মিরপুরে যায় মামারা জমিতে মেশিন বসাতে গেলে তাদের উপর হামলা চালায় তারা,এতে আমার তিন মামাসহ ৪ জন আহত হয়েছে। আমি ২ বছর আগে জমি লিজ নিয়ে আসলেও এখনো দখল পায় নাই, জমির উপর গেলে হুমকি-ধামকি মেরে ফেলার কথা বলে তারা,

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের দাবি রেলওয়ে কাছ থেকে তারা খাস জমি লিজ নিয়ে এসেছে এ নিয়ে দুই বছর ধরে মাঝে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় আজ এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়,

ঘটনার সত্যতা নিশ্চিত করে, মিরপুর থানা ইন্সপেক্টর তদন্ত তুহিন মন্ডল বলেন, তাৎক্ষণিক মিরপুর থানা অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এখনো কোনো অভিযোগ পায় নাই,অভিযোগ পেলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »