শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪৭৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩০ অপরাহ্ন

ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামে দু’যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদলতে সোর্পদ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে।গ্রেফতারকৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র।তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার।তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করা হয়।তারা প্রত্যেকে ৪/৫টি করে ভুয়া ফেইসবুক আইডি ও ৪/৫ টি করে ই-মেইল আইডি চালায়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »