সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বাংলাদেশ শিগগিরই সমৃদ্ধশালী হবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩২৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২, ১০:১৮ অপরাহ্ন

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

শনিবার (১২ মার্চ) গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু।

মন্ত্রী বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়।

এনবিআর যেনো পোলট্রি, ফিস ও ডেইরিকে শিল্পখাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়ে কাজ চলছে বলেও এ সময় জানান তিনি।

পরিদর্শনকালে এফএওর ডিজি চাষিদের সঙ্গে কথা বলেন ও সমস্যার কথা শুনেন। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্য আনার বিষয়ে এফএও সহায়তা করবে বলেও জানান তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণা করে ডিজি বলেন, আমার জন্ম চীনের গ্রামে। ছোটবেলায় আমিও এমনই একটি গ্রামে বেড়ে উঠেছি। আশা করি, আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।

সূত্র: ঢাকাপোস্ট


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »