শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বাঘায় ৩ ইউনিয়নে ভোট রোববার

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলায় চতুর্থ ধাপে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামী রোববার অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সের মোবাইল টিম নিয়োগ করা হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনটি ইউনিয়নে মোট ৩৯ পদে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন।

৩১টি ভোটকেন্দ্র ও ১৪৫টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৯ জন চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ৫৫১ ও নারী চার হাজার ৫৭৯ জন।

বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৪৪ ও নারী ১২ হাজার ২২১ জন।

চকরাজাপুর ইউনিয়নে ডিএম বাবুল মনোয়ার দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৮৮৮ ও নারী চার হাজার ৬৪৫ জন।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণের সরাঞ্জম শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »