শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বাবাকে খুন করতে বেপরোয়া মেয়ের কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক / ৪১৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন

ভাড়াটে খুনি দিয়ে বাবাকে হত্যা করার বহু নজির আছে। তবে এই নারী বাবাকে খুন করার জন্য যা করলেন তা সত্যিই নজিরবিহীন।কারণ বাবাকে খুন করার জন্য এতোটাই বেপরোয়া হয়ে গিয়েছিলেন যে এই কাজের বিনিময়ে তিন ডাকাতকে বাড়িতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন তিনি। রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ওই নারী প্রথমে বাবাকে বিষ প্রয়োগে খুন করার চেষ্টা করেন। কিন্তু প্রাণে বেঁচে যান বাবা। এরপরই ওই তিন ডাকাতের শরণাপন্ন হন তিনি। তারা ওই নারীর বাবাকে গুলি করে হত্যা করার প্রতিশ্রুতি দেন। তবে বিনিময়ে তাদের ডাকাতি করতে দিতে হবে বলে শর্ত দেয় ডাকাতদল।

এরপর ওই তিন ডাকাত ২৮ সেপ্টেম্বর ওই বাড়িতে ডাকাতি করতে যায়। সে সময় গুলি করে মেয়েটির বাবাকে হত্যা করা হয়।

তবে গুলির শব্দে স্থানীয়রা চলে আসায় তারা আর ডাকাতি করতে পারেননি বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

ওই ঘটনার তদন্তে পুলিশ নিহত ব্যক্তির মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য দেন। এ মেয়েটির অসংলগ্ন আচরণের কারণে পুলিশের সন্দেহ হয়।

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি বাবাকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের শরণাপন্ন হওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় বিষ প্রয়োগে বাবাকে হত্যা করতে ব্যর্থ হওয়ার বিষয়টিও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

তিন ডাকাত ও মেয়েটিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন মেয়েটি বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »