বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বাবা-ছেলের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৭:৫৯ অপরাহ্ন

নেত্রকোনার বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকালে নিহত কাইয়ুমের ছোটভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় এ মামলা করেন।

মামলায় কাইয়ুমের স্ত্রী ছালমা খাতুনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। এদিকে পুলিশ নিহতের স্ত্রী ছালমা খাতুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে।

এর আগে মৃতদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। শুক্রবার বেলা ১২টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশ দুটির ময়নাতদন্ত করেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ এবং টিটু রায়।

চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, মৃত্যুর কারণ এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি স্পষ্ট না হওয়ায় দুজনেরই ভিসারা সংগ্রহ করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ছালমা খাতুনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের নাগড়া এলাকার একটি ভবনের চারতলা থেকে পুলিশ আবদুল কাইয়ুম সরদার (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিলের লাশ উদ্ধার করে।

নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, নিহত কাইয়ুমের ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় শুক্রবার বিকাল ৪টার দিকে মামলা করেন। তার স্ত্রী ছালমা খাতুনকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »