বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

বাবা ডাকা হলো না ৪০ দিনের শিশু রায়হানের!

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৪৩ অপরাহ্ন

আর বাবা ডাকা হলো না ৪০ দিনের শিশু রায়হানের। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মারা যান শিশু রায়হানের বাবা মাহফুজ মিয়া। এ সময় নিহত হন আরও ২ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধীতপুর গ্রামের নিহত মাহফুজ মিয়ার বাড়িতে গিয়ে শোকের মাতম চলতে দেখা যায়। ৪০ দিনের শিশুপুত্র রায়হানসহ রাজু (২), রানা (৫) ও মারিয়া (৭) নামে ৩ পুত্র ও ১ কন্যাসন্তানকে বুকে আগলিয়ে আর্ত-চিৎকার করছেন মাহফুজ মিয়ার স্ত্রী রুবিনা বেগম। শিশুসন্তানদের দিকে তাকিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। বলছেন আর বাবা ডাকা হলো না রায়হানের।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর দক্ষিণ পাড়ার শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩০), শাহবাজপুর হাবলী পাড়ার মৃত আক্কাছ আলীর পুত্র আমজাদ মিয়া (২৫) ও শাহবাজপুর লাল মিয়াপাড়ার জনা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৩৫)।

হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন। তারা প্রতিদিনের মতো সিএনজিযোগে এই ৫ জন শ্রমিক ইটভাটার কাজে যাওয়ার পথে বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন ইটভাটা শ্রমিক নিহত হন ও আহত হন অপর ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম বলেন, হতাহতরা বাড়ি থেকে সিএনজিযোগে কাজের উদ্দেশ্য ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুজন আহত হন। তারা সবাই ইটভাটার শ্রমিক। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »