বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বিএনপির দশ দফা দাবী নিয়ে জনগন ভাবছে না:কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: / ৪৬৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:০৪ অপরাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি:
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করেন। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।
হানিফ বলেন, তারা যে দশ দফা দাবীতে আন্দোলন করছে সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবী। এছাড়া এই দাবীর মধ্যে জনগনের কোন কথা নেই। এই দাবী নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামীলীগও ভাবছে না। যে দাবীর সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবী আদায়ও সফল হবে না।
রবিবার ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


দেশে বিএনপি-রাজানীতি করন চলছে জাতীয় পার্টির চেয়ারম্যানের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি তবে আমাদের দেশে একটা রাজনৈতিক কালচার আছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে জনগনের সমর্থন পাওয়া যায়। এমন মানসিকতা অনেকেই পোষন করেন। যার কারনে অনেকেই সুযোগ পেলেই সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। যৌক্তিক- অযৌক্তিক বিচার করে না। সরকারের বিরুদ্ধে এমন কথা বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখারও আহবানজানান হানিফ।
এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু ও মাজহারুল আলম সুমন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা: এস এম মুস্তানজিদ ও সাধারন সম্পাদক ইবির সাবেক ট্রেজারার ড. সেলিম তোহা,  আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার গৌরব চাকী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »