শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বিজিবির অভিযানে ১৩টি ভারতীয় গরু আটক

নিজস্ব প্রতিবেদক / ৩০১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৭:৩৯ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে আসা ১৩টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেংগুরা ইউনিয়নের কালাপানি এলাকা থেকে গরুগুলো আটক করা হয়। গরুগুলোর মূল্য ৮ লাখ ৪৫ হাজার টাকা। তবে বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

শনিবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ভোরে বিজিবির লেংগুরা বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাপানি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকাবারিরা ১৩টি ভারতীয় গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

আটককৃত গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »