সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বিমানের মতো ট্রেনেও থাকবে সেবিকা

নিজস্ব প্রতিবেদক / ৩২১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৯:১৬ পূর্বাহ্ন

বিমানযাত্রীরা সবাই বিমানসেবিকা দেখে অভ্যস্ত। এবার বিমানের মতো ট্রেনের যাত্রীদের সেবায় রেলসেবিকা নিয়োগ দিতে যাচ্ছে ভারত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এর আগেও ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বাছাই করা কয়েকটি ট্রেনে পরীক্ষামূলক ভাবে এ নিয়োগ দিয়েছিল কর্তৃপক্ষ। এ বার স্থায়ীভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেবে ভারতের রেল কর্তৃপক্ষ।

তবে শুধু দিনের বেলা চলাচল করে এমন ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেওয়া হবে। রাতের ট্রেনে পুরুষরাই যাত্রীদের সেবা দেবেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন রেলসেবিকারা।

তবে ভারতে এই উদ্যোগ নতুন হলেও অনেক দেশ বেশ আগে থেকে রেলসেবিকা নিয়োগ দিয়ে আসছে। বিশেষ করে চীনে রেলসেবিকা বেশ জনপ্রিয়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »