বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

‘বিস্কুট খেয়ে’ এক বছরের শিশুর মৃত্যুর অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৮:৫০ অপরাহ্ন

স্কুলের দেয়া উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট খেয়ে এক বছরের শিশু জুনায়েত মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে সোমবার বেলা ১১টার দিকে।

জানা গেছে, উপজেলার হাড়িপাড়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের শিশুপুত্র জাকারিয়া কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করেন। গত ১৩ ডিসেম্বর জাকারিয়াকে স্কুল থেকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট দেয়া হয়।

সোমবার সকালে মা মল্লিকা বেগম শিশুপুত্র জাকারিয়া ও এক বছরের শিশু জুনায়েতকে ওই বিস্কুট খেতে দেয়। ওই বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে শিশু জুনায়েত অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা. সাদিয়া রাখি মাটি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মল্লিক বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্কুলের দেয়া বিস্কুট খাইয়া মোর পোলাডা মারা গেছে।

প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, বিস্কুট খেয়ে শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেছেন।

কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা. বিউটি বেগম তৃতীয় শ্রেণির ছাত্র জাকারিয়াকে বিস্কুট দেয়ার কথা স্বীকার করে বলেন, উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ওই বিস্কুট ৫ বছরের নিচের শিশুদের খাওয়ানো নিষেধ রয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া রাখি মাটি বলেন, ধারণা করা হচ্ছে শিশুটির শ্বাসনালীতে বিস্কুট আটকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »