শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

বিয়ের রাতে শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালালেন কনে

নিজস্ব প্রতিবেদক / ৬৫৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৯:১২ পূর্বাহ্ন

সাধারণত সিনেমাতেই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়।তবে বিয়ের রাতেই শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গিয়ে যেন সিনেমার গল্পকেও হার মানালেন এই কনে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্য প্রদেশের বাসিন্দা সোনু জেইন বিয়ে করার জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছিলেন না। উদল খাতিক নামে এক ব্যক্তি জানান, এক লাখ রুপির বিনিময়ে এক তরুণী সোনুকে রাজি হয়েছেন। পরে ৯০ হাজার রুপিতে তাদের মধ্যে রফা হয়।

খাতিক আনিতা রত্নাকর নামে এক নারী আর জিতেন্দ্র রত্নাকর এবং অরুণ খাতিক নামে দুই ব্যক্তিকে সাথে নিয়ে আসেন। পরিবারের সবার উপস্থিতিতে আনিতাকে বিয়ে করেন সোনু।

ওই রাতেই সবার অগোচরে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান আনিতা। আনিতাকে না পেয়ে পুলিশের কাছে যায় সোনুর পরিবার।

আনিতাকে অবশ্য রাতের টহল পুলিশের দল খুঁজে পান।

এদিকে আনিতাকে খুঁজে পাওয়ার পর প্রতারণার অভিযোগে মামলা করেন সোনু।

পুলিশ জানিয়েছে, পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন সোনু। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »