শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ব্যবস্থা নেওয়ার দাবী আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বটতৈলের সেই যুবলীগ নেতার বিরুদ্ধে যত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২, ১১:০৫ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে অন্তহীন অভিযোগ করেছেন একই ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

ব্যবস্থা নেওয়ার দাবীতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের কাছেও স্বাক্ষরিত অভিযোগপত্র জমা দিয়েছেন। আরো অবগত করেছেন, জেলা আওয়ামীলীগসহ আওয়ামীলীগের একাধিক কমিটিকে। বটতৈলের সেই যুবলীগ নেতার বিরুদ্ধে যত অভিযোগ- ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় নিয়ম শৃঙ্খলার বিঘœ ঘটানো, পূজা মন্ডবে হট্টোগোল, সম্পত্তি জবরদখল, দলীয় নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচারণ, মটর সাইকেল ভাংচুর, সম্মেলনে স্টেজ ভাংচুর, বসতবাড়ি ভাংচুর, মোবাইল ফোনে হুমকি, জুয়ার আসন বসানো, ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া, অবৈধ ভাবে অর্থ উপার্জনের মত স্পর্শকাতর একগুচ্ছ অভিযোগ এনেছে এই নেতার বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগ কারীরা বলেন, অসৎ বিশৃঙ্খলা সৃষ্টি কারী এই নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে মুক্তি দেওয়া হোক বটতৈল ইউনিয়ন বাসীকে। এবিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করা হচ্ছে তা সঠিক নয়। তবে পরে প্রতিবেদকের সাথে সাখাৎ করার প্রস্তাব দেন তিনি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »