রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ভাইয়ের লাশ দেখেই মারা গেলেন বোন

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৯:৫৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের লাশ দেখতে এসে মারা গেলেন বড় বোন।

বুধবার ভোরে উপজেলার সোনাতুনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ভাইবোন হলেন— আবদুল মান্নান (৪০), ওই গ্রামের মৃত কাঙালি মণ্ডলের ছেলে ও বোন বেনী খাতুন (৪৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালি মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছেলে আবদুল মান্নান স্ট্রোক করলে তাকে ১৯ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

তার লাশ বুধবার ভোরে আলমডাঙ্গার নিজ গ্রাম সোনাতুনপুরে আনা হয়। তাকে শেষবারের মতো দেখতে আসেন তার সেজ বোন বেনী খাতুন।

ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে তিনিও স্ট্রোক করেন। তাকে পাশের একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন যুগান্তরকে বলেন, ভাই আবদুল মান্নান মারা গেছেন জানতে পেরে তার সেজ বোন বেনী খাতুন ভোরে দেখতে আসেন। মুখ দেখার সঙ্গে সঙ্গে বেনী খাতুন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এর পরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »