মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ভারতীয় ধারাভাষ্যকারও চান টাইগাররা ইতিহাস গড়ুক

নিজস্ব প্রতিবেদক / ৩৮৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১০:২৩ অপরাহ্ন

অতীতের খড়া কাটিয়ে নিউজিল্যান্ডে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলেই কাঙ্খিত জয় ধরা দেবে।

বাংলাদেশ দলের জয় দেখতে উন্মুখ হয়ে আছেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও হার্শা ভোগলে।

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া টুইটারে লেখেন, আমরা কি মনোমুগ্ধকর শেষ দিনের দিকে এগোচ্ছি, যে দিনটিতে বাংলাদেশ ইতিহাস গড়বে? নাকি টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা পাশার দান উল্টে দেবে? ফল যাই হোক, নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে প্রথম ইনিংসে চার ফিফটিতে ৪৫৮ রান করে বাংলাদেশ। ১৩০ রানের লিড নেওয়ার পর বোলিংয়েও দুর্দান্ত টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানের লিড নিতেই প্রথম সারির ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। স্বাগতিকদের লিড ১৭ রান।

৩৭ ও ৬ রানে অপরাজিত আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ও রাচিন রবিন্দ্র। বুধবার শেষ দিনে স্বীকৃত এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি টেলেন্ডার ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরাতে পারলে জয়ের সুযোগ থাকছে টাইগারদের সামনে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »