শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১২ জন

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৬:২২ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১২ নারীপুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।শনিবার দুপুরে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান,সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্ত থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়।আটককৃতরা হলেন,ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের হরি গোপাল দাসের ছেলে শ্রী রাজীব চন্ত্র দাস (৩০),পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর কলারুন গ্রামের রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪),সাথে তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার বৈলতৈল থানার করপাড়া গ্রামের মৃত রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর জেলার কোতয়ালী থানার যশোর রেলগেট গ্রামের দুলাল মিয়ার মেয়ে মোছাঃ হোসনে আরা বেগম (২৭) সাথে তার ছেলে আরমান (১৩) ও আরাফাত (০৩), খুলনা জেলার ফুলতলা থানার কাচপুর গ্রামের মোঃ কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), তার মেয়ে পিহু ইসলাম (০৪),একই জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের মোঃ জুয়েল শেখের স্ত্রী মোছাঃ রুমা বেগম (২৮), রুপসা থানার রুপসা রামনগর গ্রামের লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) এবং নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)।তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »