শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ভোলায় একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম!

নিজস্ব প্রতিবেদক / ৫৮৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৮:৩৬ পূর্বাহ্ন

ভোলায় একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি স্ত্রী জান্নাত বেগম (২০)। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।

প্রসূতি জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম গ্রামের নূর মাহমুদের স্ত্রী।

শুক্রবার বিকালে ভোলা শহরের কালিবাড়ি রোড এলাকার ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ডা. খালিদ আহম্মদ শাকিল জানান, প্রসব বেদনা শুরু হলে ওই গৃহবধূ জান্নাত গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার নরমাল ডেলিভারির মাধ্যমে বিকালে তিন সন্তান প্রসব করেন তিনি।

ওই গৃহবধূ প্রেগনেন্সির সাড়ে ৮ মাসের সময় তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ফলে নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। দুটি শিশুর ওজন দেড় কেজি ও একটির ওজন সোয়া কেজি। তবে বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »