শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মহেশপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩১৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৭:০৮ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলন বুধবার মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সর্বসম্মতি ক্রমে মাহাবুব আজম ইকবাল ঝড়ুকে সভাপতি ও শফিকুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মাহাবুব আজম ইকবাল ঝড়ুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী খান,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা আহ্বায়ক খসরুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজালুর রহমান,ইসতিয়াক খন্দকার,আব্দুল খালেক আযব্বাসী প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আমিনুল ইসলাম লিটন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করা হয়।এর পরই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক নেতারা।এসময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেষ্ট প্রদান করা হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »