বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মহেশপুরে ফেন্সিডিল ও গাজা জব্দ ও অবৈধভাবে পারাপারের সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ৪১১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:০৬ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল,৯০০ গ্রাম গাজা ও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনস্ত খোসালপুর বিওপির সদস্যরা টহল দেওয়া সময় মাদক চোরাকারবারী মোঃ তরিকুল ইসলাম (২০) কে গাজাসহ আটক করা হয়।তিনি মহেশপুরের শ্রঅপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এদিকে রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার সিংনগর গ্রামের একটি আমবাগান মালিকবিহীন ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।একই দিন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে মালিকবিহীন আরো ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মাঠ থেকে তিন বাংলাদেশী নাগরিক অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। আটককৃতরা হলেন,পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩২), মাদারীপুর জেলার রাজৈর থানার চাদপট্টি গ্রামের মৃত রহিম মাতব্বরের ছেলে আচ মোহাম্মদ (২৯) এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার পাচানী গ্রামের মৃত রমনী চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৩০)।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »