শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মহেশপুর সীমান্ত থেকে ৯ বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৮৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৮ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সলেমানপুর ও গোপালপুর গ্রাম থেকে ৯ বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।অবৈধভাবে এসব বাংলাদেশী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, শনিবার রাতে মহেশপুর উপজেলার সলেমাপুর গ্রামের একটি ইট ভাটার সামনে ০৭ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়।আটককৃতরা হলেন,গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের মৃতঃ অবিলাস হালদারের ছেলে অরুন হালদার (৭০) তার স্ত্রী নমিতা হালদার (৫০),মৃতঃ কালিপদ হালদারের ছেলে সুখ চাঁদ হালদার (৩৪),রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৩) তার স্ত্রী মোছাঃ কুলসুম বেগম (৪০),শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহন গ্রামের মৃতঃ শহীদ মাঝির মেয়ে শারমীন সুলতানা (২২),মোহন মিয়ায় ছেলে অনিক (১৮) এবং গোপালপুর গ্রামের মাঠ থেকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের মোঃ আঃ রশিদের স্ত্রী রোকসানা বেগম (২৬) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা গ্রামের মোঃ ইলিয়াসের মেয়ে মেঘলা আক্তার (২৫) কে অবৈধ প্রবেশের সময় আটক করা হয়।আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে রোববার মহেশপুর থানায় মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »