মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৮:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৫ মার্চ) রাত ও রোববার (৬ মার্চ) সকালে উপজেলার যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,অবৈধভাবে বাংলাদেশ থেকে কয়েক ব্যক্তি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন খবরে অভিযান চালানো হয়।এ সময় যাদবপুর সীমান্তের বড়বাড়ি গ্রাম থেকে ১৩ জন ও শ্যামকুড় সীমান্তের নেপা বাজার থেকে ৩ জনকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা,গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন স্থানে।আটককৃতরা কাজ ও চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে তারা।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »