শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মাগুরায় পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক / ৩৫২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ১:৫০ পূর্বাহ্ন

মাগুরা সদরের জগদল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ প্রার্থীসহ ৪ জন নিহত হয়েছেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এখনও পর্যন্ত এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) জগদল ইউনিয়নে বিকেলে ওই সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদে নির্বাচন। সেখানে মেম্বার পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থক সবুর মোল্লা ও নজরুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে তারা তুচ্ছ ঘটনা নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ। এক পর্যায়ে গুরুতর আহত হন দুই মেম্বার প্রার্থীসহ তার বেশ কয়েকজন কর্মী। মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন মেম্বার প্রার্থী সবুর মোল্লা, তার ভাই ও ভাতিজাকে। নিহত হন প্রতিপক্ষ নজরুলের সমর্থক ইমরানও। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »