শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মাদারীপুরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫৪০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৯:১৭ পূর্বাহ্ন

মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ কলেজছাত্র জিহাদ মাতুব্বরের (২৪) লাশ রোববার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। জিহাদ মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও পুলিশ লাইনের ঝাড়ুদার রাজু মাতুব্বরের ছেলে।

জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে জিহাদ রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

রাজু মাতুব্বর বলেন, আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা নেই। কিভাবে মারা গেছে বুঝতে পারছি না।

পুলিশ ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচার দাবি করেছেন নিহতের শ্যালিকা তানজিলা ইসলাম তানিয়া।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »