বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মায়ের ওপর অভিমান করে ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

নোয়াখালীর চাটখিল উপজেলায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে পলাশ নন্দী নামে এক ছাত্র আত্মহত্যা করেছে।

পলাশ নন্দী (১৫) উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের নন্দীবাড়ির দুলাল নন্দীর ছেলে। সে স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে সে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, পলাশ তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে শনিবার সন্ধ্যার বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ওসি আবুল খায়ের জানান, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »