বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মায়ের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরলো ছেলে

নিজস্ব প্রতিবেদক / ৩৫৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৯:২১ অপরাহ্ন

মায়ের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে মফিজ শেখ (৫৫) নামে এক কৃষক।নিখোঁজ হওয়ার ৩ দিন পর শনিবার দুপুরে যশোরের একটি বেসরকারী হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে তার লাশ মিলেছে।তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে নিহত’র স্বজনরা অভিযোগ করেছেন। মফিজ শেখ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে।তথ্য নিয়ে জানা গেছে,গত ২৬ মার্চ মফিজ শেখ তার মা চান্দু বিবির অপারেশন করানোর জন্য যশোর শহরের রেল রোড এলাকার “যশোর পঙ্গু হাসপাতালে” অর্থপেডিক সার্জন ডাঃ এ এইচ এম এম আব্দুর রউফের তত্ববধানে ভর্তি করেন।গত বৃহস্পতিবার ( ৩১ মার্চ) হাসপাতালের কাউন্টারে টাকা জমা দিতে এসে আর মায়ের কেবিনে ফিরে যাননি মফিজ।শনিবার দুপুরে পঙ্গু হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে মফিজ শেখের মৃত দেহ খুজে পায় পুলিশ। নিহত’র স্ত্রী তরু বেগম জানান,তার স্বামীকে কুপিয়ে ও হাত পা ভেঙ্গে কে বা কারা হত্যা করেছে। তিনি এই হত্যার বিচার দাবী করেন। মফিজের ভাই খোকন অভিযোগ করেন,তার ভাইকে পরিকিল্পত ভাবে সন্ত্রাসীরা হত্যা করে লাশ আন্ডারগ্রাউন্ড ফ্লোরে লুকিয়ে রাখে। তিনি ঘাতক চক্রকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।বিষয়টি নিয়ে যশোর পঙ্গু হাসপাতালের রিসিপশন থেকে শারমিন নামে এক তরুনী জানান, পুলিশ তাদের হাসপাতালের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। তাই বক্তব্য দেওয়ার মতো কেও নেই।এ ব্যাপারে যশোর কোতয়ালী মডলে থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের জন্য আমরা তদন্ত শুরু করেছি।পুলিশ ক্লিনিকটির ম্যানেজারসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করছে


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »