বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মা হওয়ার গুঞ্জনে যা বললেন কাজল

নিজস্ব প্রতিবেদক / ৩৮৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৬:০৭ অপরাহ্ন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ভালোবেসে তার দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন। ২০২০ সালের অক্টোবরে তারা বিয়ে করেন। করোনার কারণে কাছের বন্ধু ও আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান হয়। বিয়ের পরই তারা হানিমুনে যান। সম্প্রতি গুঞ্জন উঠেছে কাজল প্রথম সন্তানের মা হতে চলেছেন। সিনে পাড়ায় এ নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। আবার কেউ কেউ এ দম্পতির প্রথম সন্তান হবে-এই খবরে অগ্রিম শুভেচ্ছা পাঠিয়েছেন। খবর টলিউড নেটের।

তবে এ নিয়ে শেষমেষ মুখ খুলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের নীরবতা ভাঙলেন।

মাগাধিরা খ্যাত এ অভিনেত্রী বলেন, আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলবো না। যখন সঠিক সময় হবে তখনই বলব।

কাজল জানান, তার বোন নিসার সন্তান হওয়ার বিষয়টি তিনি কাছাকাছি থেকে দেখেছেন। এটি তাকে মা হতে উদ্বুদ্ধ করে বলেও তিনি দাবি করেন।

তার বোনের সন্তান হওয়া নিয়ে এ অভিনেত্রী বলেন, এটি আমাকে উচ্ছ্বসিত করে, কিন্তু একই সময় নার্ভাসও করে ফেলে। তার জীবন কীভাবে পাল্টে গেছে তা দেখেছি। সে এখন পরিপূর্ণ। আমি মনে করি মাতৃত্ব একটি অসাধারণ অনুভূতি। জীবনের এই পর্যায়ে মানুষ আত্ম উপলব্ধি করে।

কাজল বলেন, আমার দুই ভাগনেকে দিয়ে ইতিমধ্যে মাতৃত্বের স্বাদ পেয়েছি। তারা হলো-কবির ও ইশান।

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ৩ বছর বিরতি দিয়ে ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি তামিল সিনেমা দিয়ে ফের রূপালি পর্দায় ফেরেন। সিনেমাটি ব্যবসাসফল হয়।

তবে‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগাধিরা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কাজল।

বলিউডে ২০১১ সালে রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করে সবার প্রিয় মুখ হয়ে ওঠেন কাজল। ২০১৩ সালে ‘স্পেশাল ২৬’ এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন।

সবমিলিয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫০টির বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন কাজল। এদের মধ্যে ‘সিংহাম’, ‘মাগাধিরা’ছাড়াও তার জনপ্রিয় ছবিগুলো হচ্ছে – মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »