সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মিলাদের পোলাও খেয়ে অসুস্থ ৪১ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক / ৫২৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৪ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাকিঁলা বেলখুর গ্রামে মিলাদের পোলাও খেয়ে ৩ গ্রামের নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার বেলখুর গ্রামের আ. সামাদ মণ্ডল বলেন, আমাদের গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যায় কয়েক দিন পূর্বে। গত শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে তার জন্য দোয়া মাহফিল ও পোলাও রান্নার আয়োজন করে নিহতের পরিবার। সেই পোলাও খেয়ে বাকিঁলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের ৪১ জন ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুড পয়জনের কারণে এমনটা হয়েছে বলেও জানান তিনি।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »